News Flash

  • Home
  • দিনের খবর
  • শহরের বেশি সরকারি বাস নামাতে ৮৭৫ জন চালক ও কন্ডাক্টরকে নেওয়া হবে
Image

শহরের বেশি সরকারি বাস নামাতে ৮৭৫ জন চালক ও কন্ডাক্টরকে নেওয়া হবে

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.): সরকারি বাস শহরের পথে বেশি সংখ্যায় নামাতে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (ডব্লুবিটিসি) প্রস্তাব মতো ৮৭৫ জন চালক ও কন্ডাক্টরকে চুক্তির ভিত্তিতে নিয়োগের অনুমোদন দিতে চলেছে নবান্ন।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে—এমনটাই পরিবহণ দফতর সূত্রে খবর। তবে এখনই দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম (এসবিএসটিসি) ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে (এনবিএসটিসি) চালক ও কন্ডাক্টর নিয়োগের অনুমোদন দেওয়া হচ্ছে না।

শহরের রাস্তায় বাস না থাকা নিয়ে পরিবহণমন্ত্রী সম্প্রতি স্নেহাশিস চক্রবর্তীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই বাস নিয়ে সাধারণ মানুষের অভাব–অভিযোগ শুনতে রাস্তায় নামেন পরিবহণমন্ত্রী। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের কর্মীরা জানান, চাইলেই তো পথে সরকারি বাস বাড়ানো সম্ভব নয়। বাস থাকলেও চালক ও কন্ডাক্টর নেই। তাই চালাবে কে? পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের প্রস্তাব মতো ৮৭৫ জনকে নেওয়া চূড়ান্ত হলেও এসবিএসটিসি ৮২৪ জন এবং এনবিএসটিসি ২০০ জন চালক ও কন্ডাক্টর নিয়োগের যে প্রস্তাব দিয়েছে, তাতে এখনই নবান্ন ছাড়পত্র দিচ্ছে না।

Releated Posts

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top