News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের পোস্টারে উল্লেখ নেতাজির প্রয়াণদিবসের, বিতর্ক
Image

রাহুলের পোস্টারে উল্লেখ নেতাজির প্রয়াণদিবসের, বিতর্ক

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ পালিত হচ্ছে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও শ্রদ্ধাঞ্জলি জানালেন তাঁকে। তবে সেই শ্রদ্ধাঞ্জলি নিয়ে তৈরি হলো বিতর্ক-ও।

নেতাজির জন্মদিনে বৃহস্পতিবার “বিতর্কিত” পোস্ট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন নেতাজির একটি ছবি পোস্ট করেছেন কংগ্রেস নেতা। সেখানে নেতাজির জন্মের (২৩ জানুয়ারি, ১৮৯৭) পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে ১৮ আগস্ট, ১৯৪৫-কে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সুভাষ চন্দ্র বসুর প্রয়াণ বিষয়ে ধন্দ রয়েছে। তারপরেও কীভাবে লোকসভার বিরোধী দলনেতার পোস্টে দিনটির উল্লেখ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নেতাজি ভক্ত।

Releated Posts

‘তোমাদের নিয়ে আমি গর্বিত’: আইআইটি দিল্লির সমাবর্তনে প্রধানমন্ত্রী মোদির বার্তা

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পড়ুয়াদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

‘কোনও শর্ত নয়, ২০২৩ সালের আইনই কার্যকর করুন’: মহিলা সংরক্ষণ নিয়ে রিজিজুকে পাল্টা রাহুলের

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যের পাল্টা জবাব দিলেন…

ByByNews Desk Aug 8, 2026

‘মহিলাদের নিয়ে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন স্পষ্ট’, মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান রিজিজুর

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ না পেলে কোনও দেশই প্রকৃত উন্নতি করতে পারে…

ByByNews Desk Aug 8, 2026

সাইবার প্রতারণায় ‘মানি মিউল’ অ্যাকাউন্টের ব্যবহার, তামিলনাড়ু জুড়ে পুলিশের বড়সড় অভিযান

চেন্নাই, ৮ আগস্ট (আইএএনএস): অনলাইন আর্থিক প্রতারণায় চুরি করা টাকা গ্রহণ, স্থানান্তর ও গোপন করতে ব্যবহৃত ‘মানি মিউল’…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top