News Flash

Image

লঙ্গাইভ্যালিতে বন পাচার অব্যাহত

বৈদ্যনাথ ভট্টাচার্য

আগরতলা, ২৩ জানুয়ারি: লঙ্গাই ভ্যালিতে বনজ সম্পদ পাচারের দৌরাত্ম চরমে উঠেছে। এই অবৈধ কার্যকলাপের ফলে বনজ সম্পদের পাশাপাশি বন্যপ্রাণীও বিলুপ্তির মুখে। অভিযোগ উঠেছে যে, বন কর্মচারীদের সঙ্গে পাচারকারীদের যোগসাজশের কারণে দিনের পর দিন বনাঞ্চল খালি হয়ে যাচ্ছে।

গভীর বনাঞ্চল ফাঁকা হয়ে যাওয়ায় খাদ্যের সন্ধানে বন্যপ্রাণীরা সমতলে নামছে এবং শিকারীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এক সময় লঙ্গাই ভ্যালিতে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী দেখা যেত, কিন্তু আজ আর সেই দৃশ্য চোখে পড়ে না।

পশু শিকারীরা শিকার করে আসাম, মিজোরাম, ধর্মনগর, পানিসাগর, রৌয়া সহ পার্শ্ববর্তী বাজারগুলিতে নিয়ে যাচ্ছে। ফলে বন্যপ্রাণী ও পাখি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। এক দশক আগে এই বনাঞ্চলে রং বেরঙের পাখি এবং ঝাঁকে ঝাঁকে বালিহাঁস দেখা যেত। কিন্তু আজ সেই সব দৃশ্য বিলুপ্তির মুখে।

জঙ্গলে হরিণ, বন্য শূকর, খরগোশ প্রচুর দেখা যেত। কিন্তু অতিরিক্ত শিকারের ফলে বন্য শূকর প্রায় লুপ্ত হয়ে গেছে এবং বন্য হরিণও বিপন্ন। আশ্চর্যের বিষয় হল, বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধে বন দপ্তরের কোনও উদ্যোগ নেই। বরং, বন দপ্তরের একাংশ অসাধু কর্মচারীদের সঙ্গে নিধনকারীদের মিতালির সম্পর্ক স্পষ্ট।

পাচারকারী ও অসাধু বন কর্মচারীদের মিতালীর কারণে লঙ্গাই ভ্যালির সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের মুখে। এই পরিস্থিতি চরম উদ্বেগের।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top