News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অস্ত্রোপচার মারাত্মক ভুলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, সন্তান প্রসবের পর থেকে সঙ্কটাপন্ন তরুণী বধূ
Image

অস্ত্রোপচার মারাত্মক ভুলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, সন্তান প্রসবের পর থেকে সঙ্কটাপন্ন তরুণী বধূ

আগরতলা, ২৩ জানুয়ারি : অস্ত্রোপচারে মারাত্মক ভুলের অভিযোগ উঠেছে চেবরি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। তার ফলে সন্তান জন্মের পর থেকে সঙ্কটাপন্ন তরুণী বধূ। এমনটাই অভিযোগ তুলেছেন খোয়াই তবলাবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ তাঁতি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াই তবলাবাড়ির বিশ্বজিৎ তাঁতির স্ত্রী অনিমা তাঁতিকে গত ৭ ডিসেম্বর চেবরি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরদিন মহিলার সন্তানের জন্ম হয়। কিন্তু এরপরই মহিলাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কারণ মহিলার শারীরিক সমস্যা দেখা দেয়। জিবি হাসপাতালের চিকিৎসক নাকি বলেন অনিমা তাঁতির কিডনিতে সমস্যা হয়েছে। অথচ আগে কখনও মহিলার এই সমস্যা হয়নি। যে চিকিৎসক চেবরি হাসপাতালে মহিলার অস্ত্র পাচার করেছিলেন তিনি আগে থেকে প্রাইভেট চেম্বারে অনিমা দেখেছেন। এদিকে জিবি হাসপাতালে মহিলার পাঁচবার ডায়ালাইসিস হয়েছে। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলার স্বামীর অভিযোগ করেন, চেবরি হাসপাতালে অস্ত্র পাচারে মারাত্মক ভুলের কারণেই তার স্ত্রীর এই অবস্থা হয়েছে।

Releated Posts

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২২ জুলাই থেকে: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: আগামী ২২ জুলাই থেকে সাতদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার সূচনা হবে।…

ByByReshmi Debnath Jun 23, 2026

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top