News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উদযাপিত
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উদযাপিত

আগরতলা,২৩ জানুয়ারি: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে স্বাধীনতা সংগ্রামী, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ নেতাজির জন্মোৎসব অনুষ্ঠানে একলব্য পরিসরে মুখ্য অতিথির আসন অলংকৃত করেন মোহনপুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুভাষ দত্ত। তিনি তাঁর ভাষণে সুভাষচন্দ্র বসুর জীবনাদর্শ এবং স্বাধীনতা অর্জনের মহাসংগ্রাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভারতের স্বাধীনতা-অর্জন আন্দোলনে সুভাষচন্দ্র বসু একজন প্রাত:স্মরণীয় ব্যক্তিত্ব। অতি-উজ্জ্বল এই মহান চরিত্র, যিনি নির্দ্বিধায় এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবনকে উৎসর্গকৃত করেছেন ভারতবর্ষকে স্বাধীনতা প্রাপ্তির লক্ষ্যে।
এই অনুষ্ঠানে অধ্যক্ষতা করেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের মাননীয় নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র।

শাশ্বত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধদর্শন বিদ্যাশাখার অধ্যক্ষ প্রফেসর অবধেস কুমার চৌবে । তাছাড়া বিশেষ অতিথি রূপে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষাশাস্ত্র বিদ্যাশাখার অধ্যক্ষ প্রফেসর বুলুসু পদ্মামিত্র শ্রীনিবাস। ধন্যবাদ জ্ঞাপন ভাষণ প্রদান করেন ধর্মশাস্ত্র বিভাগের বিভাগাধক্ষ্য ড. মনোজ কুমার সাহু মহোদয়। আজকের এই অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ধর্মশাস্ত্র বিভাগের অধ্যাপক ড. সৌম্যজ্যোতি সাহা মহোদয়। রাষ্ট্রগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Releated Posts

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২২ জুলাই থেকে: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: আগামী ২২ জুলাই থেকে সাতদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার সূচনা হবে।…

ByByReshmi Debnath Jun 23, 2026

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top