News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে ই-রিক্সা থেকে বিপুল পরিমাণ হিরোইন জব্দ
Image

উদয়পুরে ই-রিক্সা থেকে বিপুল পরিমাণ হিরোইন জব্দ

উদয়পুর, ২২ জানুয়ারি : উদয়পুরের কাকড়াবন পুলিশের নাকা চেকিংয়ের সময় এক ই-রিক্সা থেকে প্রায় ২০০ প্যাকেট হিরোইন জব্দ হয়েছে। ঘটনাটি বুধবার সকালে ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাকা পয়েন্টে চেকিং চলাকালীন মেলাঘর থেকে আসা একটি ই-রিক্সাকে পুলিশ থামিয়ে তল্লাশি করা হয়। এই সময় ই-রিক্সায় থাকা তাহার মিয়া নামে এক যুবকের কাছ থেকে এই বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার করা হয়।

খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তের তদারকি করেন। এই ঘটনায় তাহার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top