News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগবাসা থানার অভিযানে বড় ধরনের ইয়াবা জব্দ, এক পাচারকারী গ্রেপ্তার
Image

বাগবাসা থানার অভিযানে বড় ধরনের ইয়াবা জব্দ, এক পাচারকারী গ্রেপ্তার

আগরতলা, ২২ জানুয়ারি: বাগবাসা থানার পুলিশের তৎপরতায় রাজ্যে নেশা জাতীয় সামগ্রীর চালান আটকের এক বড় সাফল্য এল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাগবাসা পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালায় এবং একটি সাদা রঙের প্যাসেঞ্জার গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বাগবাসা থানার ওসি পার্থ দেব জানিয়েছেন, তাদের কাছে গোপন খবর এসেছিল আট নং আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে আসাম থেকে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে প্রবেশ করবে। সেই খবরের ভিত্তিতে তারা বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের উপর অবস্থান নেন। পরে একটি সাদা রঙের প্যাসেঞ্জার গাড়ি আসলে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরে থাকা গোপন কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, এই ঘটনায় ইয়াবা পাচারকারী সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ধনপুরের তাইজামুড়া এলাকায়। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top