News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে এক লক্ষাধিক টাকার গাঁজা সহ গ্রেফতার এক
Image

পাচারকালে এক লক্ষাধিক টাকার গাঁজা সহ গ্রেফতার এক

আগরতলা, ১৮ জানুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ৫ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বহিঃরাজ্যের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষাধিক টাকা হবে। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জী।

ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে  আগরতলা যোগেন্দ্রনগর রেলস্টেশন দিয়ে এক ব্যক্তি গাঁজা পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে যোগেন্দ্র নগর রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় যোগেন্দ্রনগর এলাকা থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ৫ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা হবে। 

তিনি আরও জানিয়েছেন, ধৃত বিহারের বাসিন্দা বিক্রম কুমার। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান ওসি রানা চ্যাটার্জী।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top