News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘আমার দোষ নেই, সবাই মিলে করেছে’, কাঠগড়ায় চিৎকার সঞ্জয়ের
Image

‘আমার দোষ নেই, সবাই মিলে করেছে’, কাঠগড়ায় চিৎকার সঞ্জয়ের

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): দোষী সাব্যস্ত হয়েও নিজেকে নির্দোষ বলে দাবি আর জি কর কাণ্ডের একমাত্র দোষী সঞ্জয় রায়ের। শনিবার কাঠগড়ায় দাঁড়িয়ে তার চিৎকার, “আমি কিছু করিনি। যারা করেছে তাদের কেন ছাড়া হল? আমার কোনও দোষ নেই। সবাই মিলে করেছে।”

এদিন বিচারক অনির্বাণ দাসের এজলাসে হাজির করা হয়েছিল সঞ্জয়কে। কোর্ট রুমে হাজির ছিলেন ‘অভয়া’র মা-বাবা-সহ পরিবারের ৫ সদস্য। তাঁদের সামনেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়। সিভিক ভলান্টিয়ারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অপরাধের বিবরণ শোনানো হয়। বিচারক বলেন, “যেভাবে আপনি গলা চেপে ধরে খুন করেছেন তাতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদন্ডে আপনি দণ্ডিত হতে পারেন।” সাজা ঘোষণা সোমবার।

প্রসঙ্গত, ১৬২ দিনের মাথায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। আদালতের বাইরে ছিল কড়া নিরাপত্তা। তবু ভিড় জমিয়েছিল বহু মানুষ। সকলেই বিচারকের রায়ের অপেক্ষা করছিলেন।

Releated Posts

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top