News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরভূমে লাইনচ্যুত মালগাড়ি, থমকে আপ লাইনে ট্রেন চলাচল
Image

বীরভূমে লাইনচ্যুত মালগাড়ি, থমকে আপ লাইনে ট্রেন চলাচল

বীরভূম, ১৮ জানুয়ারি (হি.স.): বীরভূমে লাইনচ্যুত হয়ে গেল কয়লাবোঝাই একটি মালগাড়ি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ রোড রেলস্টেশনের কাছে। রেল সূত্রের খবর, সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। হঠাৎই কয়লাবোঝাই ওই মালগাড়িটির একটি বগির চাকা ভেঙে যায়। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।

বীরভূমের তারাপীঠ রোড স্টেশনের দাঙ্গাল রেলগেটের কাছে সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বীরভূম রেলস্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ইত্যাদি। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top