News Flash

  • Home
  • দিনের খবর
  • ডাবল ইঞ্জিন সরকার মানুষের নিরাপত্তা দিতে অক্ষম : অরবিন্দ কেজরিওয়াল
Image

ডাবল ইঞ্জিন সরকার মানুষের নিরাপত্তা দিতে অক্ষম : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা ও মুম্বইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)–র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এএপি প্রধান দাবি করেছেন, ডাবল ইঞ্জিন সরকার মানুষের নিরাপত্তা দিতে অক্ষম। বৃহস্পতিবার কেজরিওয়াল বলেন, “আমরা মর্মান্তিক খবর পেয়েছি, সইফ আলি খানকে অজ্ঞাত ব্যক্তিরা ছুরিকাঘাত করেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। আমি প্রার্থনা করছি, তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। তবে এটি উদ্বেগের বিষয় যে এত বড় অভিনেতা যিনি এত নিরাপদ জায়গায় থাকেন তাঁর বাড়িতে এইভাবে আক্রমণ করা হল, এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্ন তোলে। এর আগে সলমন খানের ওপর হামলা হয়েছিল, বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। সরকার যদি এত বড় সেলিব্রেটিদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ মানুষের কী হবে?… প্রতিদিন তারা (বিজেপি) বলে যে তারা ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষা করতে পারছে না। যদি তারা তা করতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত… ডাবল ইঞ্জিন সরকার না পারে সুশাসন দিতে, না পারে জনগণকে নিরাপত্তা দিতে।””

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top