News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে নথিভুক্ত বেকার সংখ্যা ৩,১৫,১০৪ জন, বিধানসভায় তথ্য
Image

রাজ্যে নথিভুক্ত বেকার সংখ্যা ৩,১৫,১০৪ জন, বিধানসভায় তথ্য

আগরতলা, ১৩ জানুয়ারি: রাজ্যে নথিভুক্ত বেকার সংখ্যা ৩,১৫,১০৪ জন। আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক নির্মল বিশ্বাস, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিএম বিধায়ক নয়ন সরকারের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা মন্ত্রী টিংকু রায়।

এদিন তিনি বিধানসভায় তথ্য দিয়েছেন, রাজ্যে নথিভুক্ত বেকার সংখ্যা ৩,১৫,১০৪ জন। এর মধ্যে মাধ্যমিক ডিগ্রীধারীর সংখ্যা ৭৭,৯৩৭ জন, উচ্চমাধ্যমিকের ৮৪,৫৩৭ জন, গ্রেজুয়েট ৭৩,১৩৮ জন, পোস্ট-গ্রেজুয়েট ১৮,৩৩২ জন, ডাক্তার ৪৮১ জন, বি.টেক ৬,১৭৬ জন, এম.টেক ৬৯৭ জন এবং অন্যান্য বিষয়ে ৫৩,৮০৫ জন বেকার রয়েছে। এদিন তিনি আরও বলেন, এর মধ্যে এস.টি বেকার সংখ্যা ১,০০,৫০৭ জন, এস.সি বেকার সংখ্যা ৭৬,২৫৬ জন। 

Releated Posts

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top