News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের যুবশক্তি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে : প্রধানমন্ত্রী
Image

ভারতের যুবশক্তি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): ভারতের যুবশক্তি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, যারা তথ্য অন্বেষণ করেন, তাঁরা ভাবতে পারে যে এটি অসম্ভব। কিন্তু, আমি জানি এটি একটি বিশাল লক্ষ্য, কিন্তু অসম্ভব নয়। স্বামী বিবেকানন্দের ১৬৩-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ প্রদর্শনী ঘুরে দেখেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগে যুব সম্প্রদায়ের সঙ্গে ভবিষ্যৎ ভারত নিয়ে আলাপ-আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “আজ গোটা দেশ স্বামী বিবেকানন্দকে স্মরণ করছে এবং তাঁকে অভিবাদন জানাচ্ছে। স্বামী বিবেকানন্দের দেশের যুব সমাজের প্রতি অগাধ বিশ্বাস ছিল। স্বামীজি বলতেন, তরুণ প্রজন্মের প্রতি, নতুন প্রজন্মের প্রতি আমার বিশ্বাস আছে। বিবেকানন্দ জির যেমন বিশ্বাস ছিল, তেমনই বিবেকানন্দের কথায় আমার বিশ্বাস আছে। তিনি ভারতের তরুণদের জন্য যা কিছু ভেবেছেন এবং বলেছেন, তাতে আমার অন্ধ বিশ্বাস আছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বড় লক্ষ্য স্থির করা এবং অর্জন করা শুধু কোনও একটি সরকারি যন্ত্রের কাজ নয়, দেশের প্রতিটি নাগরিকের এতে যোগদান করা আবশ্যক। লক্ষ লক্ষ মানুষ এতে যোগ দিয়েছে। ‘বিকশিত ভারত’-এর মালিকানা শুধু আমার নয়, আপনারও।”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top