News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টিএসএফ-র বিক্ষোভ
Image

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টিএসএফ-র বিক্ষোভ

আগরতলা, ১০ জানুয়ারি: ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আগরতলা সার্কিট হাউজ গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে দেখিয়েছে টিএসএফ। এদিন বিক্ষোভ চলাকালীন বিধানসভামুখী মন্ত্রীদের কনভয় দেখে গো-ব্যাক স্লোগান দিয়েছেন সংগঠনের কর্মীরা। ওই ঘটনাকে ঘিরে প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, আজ থেকে শুরু হলো বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ককবরক ভাষা রোমান হরফের দাবিতে সার্কিট হাউজে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছে টিএসএফ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সমস্যা সমাধানের কোনো উদ্যােগ নেওয়া হয়নি। বিশেষ করে ছাত্র ছাত্রীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা বিধানসভায় যেন তাদের এই ইস্যু সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে ধর্মনগরে সিআইটিইউ -র উদ্যোগে রক্তদান শিবির

ধর্মনগর, ৬ সেপ্টেম্বর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মানবিক কর্মসূচির আয়োজন করল সিআইটিইউ ধর্মনগর…

ByByReshmi Debnath Sep 6, 2026

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top