News Flash

  • Home
  • বিদেশ
  • ভারত-বাংলাদেশ সীমান্তে হঠাৎ উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ
Image

ভারত-বাংলাদেশ সীমান্তে হঠাৎ উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

মনির হোসেন।।

ঢাকা, ৮ জানুয়ারী : ভারত-বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিজিবির সূত্র থেকে জানা যায়, গত রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সীমান্ত এলাকার চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থান, যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করা হয়।

বিজিবির সূত্র থেকে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। 

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তঘেঁষা রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয় এবং আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী বিএসএফ কর্তৃক তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণকাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026

সাশ্রয়ী আবাসন ও টেকসই নগরোন্নয়নে সহযোগিতা বাড়াতে ভারত-ফিজির আলোচনা

সুভা, ৬ আগস্ট (আইএএনএস): সাশ্রয়ী সামাজিক আবাসন, টেকসই নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Aug 6, 2026

বিদেশি সংবাদমাধ্যমের উপর আরও কড়া নিয়ন্ত্রণ পাকিস্তানের, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ মানবাধিকার কমিশনের

ইসলামাবাদ, ৬ আগস্ট (আইএএনএস): বিদেশি সংবাদমাধ্যমের উপর নতুন বিধিনিষেধ আরোপ করায় পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছে দেশটির মানবাধিকার…

ByByNews Desk Aug 6, 2026

তীব্র তাপপ্রবাহ ও খরায় দাবানলের কবলে সার্বিয়া, সংরক্ষিত বনাঞ্চলের ৩০০ হেক্টর পুড়ে ছাই

বেলগ্রেড, ৬ আগস্ট (আইএএনএস): তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাসের জেরে সার্বিয়ার বিভিন্ন প্রান্তে ভয়াবহ দাবানল ছড়িয়ে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top