News Flash

  • Home
  • বিদেশ
  • এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া,সাত বছর পর লন্ডনে দেখা হচ্ছে মা-ছেলের
Image

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া,সাত বছর পর লন্ডনে দেখা হচ্ছে মা-ছেলের

মনির হোসেন।।

ঢাকা, ৮ জানুয়ারী : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রান্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স উঠেন খালেদা জিয়া।  দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করার আগে দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়াকে বিদায় জানান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়ে তিনি এ কথা বলেন। নতুন আবহে সাত বছর পর প্রবাসে মা ছেলের ’মহামিলন’ হচ্ছে আজ লন্ডনে। বাংলাদেশের অন্যতম জনিপ্রয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এমনটিই মন্তব্য করছেন।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top