News Flash

  • Home
  • প্রধান খবর
  • এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত জেপিসি-র প্রথম বৈঠক শুরু, কমিটিতে ৩৯ জন সদস্য
Image

এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত জেপিসি-র প্রথম বৈঠক শুরু, কমিটিতে ৩৯ জন সদস্য

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির প্রথম বৈঠক বুধবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। ৩৯ সদস্যের কমিটিতে লোকসভার ২৭ এবং রাজ্যসভার ১২ জন সদস্য রয়েছেন। এই কমিটি পরবর্তী সংসদীয় অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে তাদের রিপোর্ট জমা দেবে। কমিটিতে অন্যান্যদের মধ্যে বিজেপির পি পি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর এবং পুরষোত্তমভাই রূপালা, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জী, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে লোকসভার সদস্য হিসাবে রয়েছেন। রাজ্যসভার সদস্য হিসাবে বিজেপির পক্ষে ঘনশ্যাম তিওয়াড়ি, ভুবনেশ্বর কলিতা ও কে লক্ষ্মণ, কংগ্রেসের রনদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক, ওয়াইওসআর কংগ্রেসের ভি বিজয়া সাই রেড্ডি এবং জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা এই সংসদীয় যৌথ কমিটিতে রয়েছেন।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top