News Flash

  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশ
Image

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশ

ঢাকা, ৬ জানুয়ারি (হি.স.): শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা-সহ মোট ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। তাঁদের মধ্যে আছেন শেখ হাসিনার প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি, বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদ প্রমুখ।

অভিযোগ, হাসিনার আমলে বেশ কয়েক জনকে গুম করা এবং বিচার ছাড়াই হত্যা করা হয়েছিল। সোমবার এই গুম এবং খুনের মামলায় হাসিনা-সহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। তার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদার হাসিনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার কার্যকর করার নির্দেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা-সহ ১২ জনকে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়।

Releated Posts

বাংলাদেশে ভারতবিরোধী প্রচারে প্রক্সি সংগঠন ব্যবহার করছে জামায়াতে ইসলামী: দাবি সূত্রের

নয়াদিল্লি, ২২ জুন : বাংলাদেশে ভারতবিরোধী আন্দোলন ও প্রচার জোরদার করতে জামায়াতে ইসলামী একাধিক নতুন সংগঠন গঠনে উৎসাহ…

ByByNews Desk Jun 22, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

ইউনূস সরকারের আমলে সুইস ব্যাঙ্কে ১২,৬৭৮ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ, বাংলাদেশে জোর বিতর্ক

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে…

ByByNews Desk Jun 22, 2026

বাংলাদেশে ইসলামপন্থী চাপের মুখে রামমূর্তি নির্মাণ স্থগিত, তীব্র নিন্দা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের

প্যারিস, ২২ জুন (আইএএনএস): বাংলাদেশে ইসলামপন্থী উগ্রপন্থীদের চাপের মুখে গাইবান্ধা জেলার একটি মন্দিরে ৮১ ফুট উঁচু ভগবান শ্রীরামের…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top