News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির জনতা বিচার চায়, কেজরিওয়ালকে তোপ অমিত শাহের
Image

দিল্লির জনতা বিচার চায়, কেজরিওয়ালকে তোপ অমিত শাহের

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অমিত শাহ বলেছেন, “কেজরিওয়াল যখনই দিল্লির পরিকাঠামো নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন, তখনই নিজের ভবন তৈরি করতে শুরু করেন। দিল্লির পরিকাঠামো নিয়ে চিন্তা করেননি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “কেজরিওয়াল নিজের জন্য ৪৫ কোটি টাকা দিয়ে শীশ মহল করেছেন। শুরুতে রাজনীতিতে আসার পর তিনি বলেছিলেন, সরকারি গাড়ি অথবা বাংলো নেবেন না। এখন তিনি দিল্লির বাসিন্দাদের টাকা দিয়ে একটি প্রাসাদ তৈরি করেছেন৷ আবগারি কেলেঙ্কারি থেকে মহল্লা ক্লিনিকের দুর্নীতি, ওষুধ সংক্রান্ত কেলেঙ্কারি থেকে সিসিটিভি, বাস কেনাকাটা, এবং ‘শীশ মহল’, কেজরিওয়াল দিল্লিতে দুর্নীতি ছাড়া আর কিছুই করেননি। এখন মানুষ বিচার চায়! দিল্লিবাসীর কাছে জবাব দিতে হবে কেজরিওয়ালকে!” উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে কর্মজীবী ​​মহিলা হোস্টেল সুষমা ভবনের উদ্বোধন করেছেন।

Releated Posts

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top