News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষকদের প্রতি আপনার সরকারের কোনও আবেগ নেই, হতাশা নিয়ে অতিশীকে চিঠি লিখলেন শিবরাজ
Image

কৃষকদের প্রতি আপনার সরকারের কোনও আবেগ নেই, হতাশা নিয়ে অতিশীকে চিঠি লিখলেন শিবরাজ

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): একরাশ হতাশা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই চিঠিতে শিবরাজ উল্লেখ করেছেন, কৃষকদের প্রতি আপনার সরকারের কোনও আবেগ নেই।

শিবরাজ চিঠিতে লিখেছেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে এই চিঠি লিখছি। দিল্লির কৃষকদের স্বার্থে আপনি কখনই উপযুক্ত সিদ্ধান্ত নেননি। কেন্দ্রীয় সরকারের কৃষক-বান্ধব প্রকল্পগুলিও আপনার সরকার দিল্লিতে কার্যকর হতে বাধা দিয়েছে। কৃষকদের প্রতি আপনাদের সরকারের কোনও সহানুভূতি নেই। এখন দিল্লির কৃষকরা বিচলিত ও চিন্তিত। দিল্লি সরকার কেন্দ্রের অনেক কৃষক কল্যাণ প্রকল্প বাস্তবায়ন না করার কারণে, কৃষক ভাই ও বোনেরা এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি এর আগেও আপনাকে একটি চিঠি লিখে দিল্লির কৃষকদের সমস্যার কথা জানিয়েছিলাম, কিন্তু এটা উদ্বেগের বিষয় যে আপনার সরকার এই সমস্যার সমাধান করেনি।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top