News Flash

  • Home
  • খেলা
  • ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাবেন মনু ভাকের, গুকেশ: ক্রীড়া মন্ত্রক 
Image

ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাবেন মনু ভাকের, গুকেশ: ক্রীড়া মন্ত্রক 

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকের এবং দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি. গুকেশ ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন। মোট চারজন ক্রীড়াবিদ এই সম্মানে ভূষিত হবেন। এদের মধ্যে আর দুজন হলেন হকি অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী প্রবীণ কুমার। এদের নাম আগেই ঘোষণা করা হয়েছে। ভারতের ক্রীড়া মন্ত্রক বৃহস্পতিবার ঘোষণা করেছে।

মনু ভাকের প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরি করেছিলেন, স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে গেমের একক সংস্করণে একাধিক পদক জিতেছেন। তিনি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি ব্রোঞ্জ জিতেছেন এবং ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র টিম ইভেন্টে সরবজোত সিংয়ের সাথে আরেকটি অর্জন করেছেন। আর ডি গুকেশ ১৮ বছর বয়সে ইতিহাস সৃষ্টি করেছেন বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়ে।

মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়াবিদদের ব্যতিক্রমী এবং অসামান্য পারফরম্যান্সের জন্য দেওয়া হয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top