News Flash

  • Home
  • দিনের খবর
  • নতুন রাজ্যপাল পেল বিহার, শপথ নিলেন আরিফ মহম্মদ খান
Image

নতুন রাজ্যপাল পেল বিহার, শপথ নিলেন আরিফ মহম্মদ খান

পাটনা, ২ জানুয়ারি (হি.স.): নতুন রাজ্যপাল পেল বিহার। বৃহস্পতিবার বিহারের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন আরিফ মহম্মদ খান। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কৃষ্ণণ বিনোদ চন্দ্রন এদিন আরিফ মহম্মদ খানকে বিহারের রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান।

রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এদিন সকালে পাটনার বন্স ঘাটে ডঃ রাজেন্দ্র প্রসাদকে শ্রদ্ধা নিবেদন করেন আরিফ মহম্মদ খান। তিনি বলেন, তাঁদের জন্যই দেশ স্বাধীনতা লাভ করেছিল, তাঁদের স্মরণ করা ভীষণ দরকার। উল্লেখ্য, সম্প্রতি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারের রাজভবনে পাঠিয়েছেন রাষ্ট্রপতি। আর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল করে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার উভয়েই শপথ নিয়েছেন।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top