পতিরাম, ১ জানুয়ারি (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে মাদক সহ ৬ পাচারকারীকে গ্রেফতার করল পতিরাম থানার পুলিশ । মঙ্গলবার রাতে ক্রেতার ছদ্মবেশে ৬ পাচারকারীকে গ্রেফতার করল পতিরাম থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২০ হাজার ৭২৫টি ড্রাগ ইনজেকশন। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। ধৃতদের মধ্যে গাড়ির চালকও রয়েছে। বুধবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে।


















