News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন সামগ্রী সহ নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল চোর
Image

বিভিন্ন সামগ্রী সহ নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল চোর

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৯ ডিসেম্বর:
অসুস্থ মাকে নিয়ে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ছিলেন দিলওয়ার হোসেন। সেই সুযোগে ঘরে লুটপাট চালালো চোরেরা। নিয়ে গেল বিভিন্ন সামগ্রী সহ নগদ দেড় লক্ষ টাকা।  ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ ননজলা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় দিলওয়ার হোসেনের মা অসুস্থ থাকায় ওনাকে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে আগরতলার জেবিপি। হাসপাতালে রেফার করা হয়। সেই সুবাদে তিনি ১২ দিন ধরে জিবিপি হাসপাতালে ছিলেন। একলা ঘরের সুযোগ নিয়ে চোরের দল ঘরের দরজা ভেঙ্গে আলমারি ভেঙ্গে দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।

দিলওয়ার হোসেন জানান, উনার মার চিকিৎসার জন্য এই টাকাগুলি রেখেছিলেন। বর্তমানে তিনি সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। কিভাবে মার চিকিৎসা করবেন বুঝতে পারছেন না। ইতিমধ্যেই বিশ্রামগঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন এই চুরি কাণ্ডে জড়িতদের আটক করতে পারে কিনা পুলিশ সেটাই দেখার। 

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top