News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুঃসাহসিক চুরি টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে
Image

দুঃসাহসিক চুরি টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ ডিসেম্বর:
দুঃসাহসিক চুরি টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।
ঘটনার বিবরণে প্রকাশ গতকাল অর্থাৎ ২৮ ডিসেম্বর রাত্রিবেলা কৈলাসহর উত্তরাঞ্চলের স্বনামধন্য স্কুল টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক দুঃসাহসিক চুরি কান্ড ঘটে। এই চুরি কান্ডে নড়ে চড়ে বসেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

কারণ টিলা বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিশিকুটুম্বের হানা এই প্রথমবার নয় অতীতেও বেশ কয়েকবার এই বিদ্যালয়ে হানা দিয়েছেন নিশিকুটুম্বের দল। টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, নতুন ভবন নির্মাণের কাজ চলছে এই ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের গেট খুলে রাখা হয়েছিল। আজ সকাল বেলা কন্ট্রাক্টর পুনরায় গেইটটি ওয়ালের সাথে সেঁটে দেওয়ার জন্য যখন গেটটি শ্রমিক দিয়ে গেটটি আনতে যায় তখন দেখা যায় নির্দিষ্ট স্থানে গেট  নেই। সন্দেহ হয় কন্টাকটারের তখন সে বিদ্যালয় ভবনের উপর তলায় যাওয়ার পর দেখতে পান ভবন থেকে প্রায় দশটি ফ্যান চুরি হয়ে গেছে অর্থাৎ গেইট ও ফ্যান একই চুরের দল চুরি করে নিয়ে গেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মুনিম (ডেবিট) জানিয়েছেন প্রতিদিন সকালবেলা বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে নানা অসামাজিক কার্যকলাপের চিহ্ন পাওয়া যায় এমনকি বিদ্যালয়ের গ্যালারির নিচেও প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়। তিনি ইরানি থানার পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাতে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্র দশটা পর্যন্ত পুলিশ বিদ্যালয়ে ক্যাম্পাস এরিয়া টহলদারি করেন।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top