News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাই জেলার ডক্টরস সেল বিজেপি ত্রিপুরার ব্যবস্থাপনায় এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

ধলাই জেলার ডক্টরস সেল বিজেপি ত্রিপুরার ব্যবস্থাপনায় এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৯ ডিসেম্বর:
রবিবার মরাছড়া বাজার শেড প্রাঙ্গনে কমলপুরের সুরমা মন্ডলের উদ্যোগে “ধলাই জেলার ডক্টরস সেল বিজেপি ত্রিপুরা” ব্যবস্থাপনায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন মেগা স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল। মঞ্চে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক জিতেশ্বর অহির, ধলাই জেলার ডক্টর সেল কভেনার চিকিৎসক দীপা দেববর্মা, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথ, আয়ুর্বেদিক চিকিৎসক সঞ্জয় দাস, দন্ত চিকিৎসক রোহন সিংহ চৌধুরী সহ আরো অনেক চিকিৎসক।

মেগা স্বাস্থ্য শিবিরের সুরমা বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক বিভিন্ন রোগের রোগীরা চিকিৎসা পরিষেবা গ্রহন করেন। মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, মরাছড়া বাজারে সুরমা মন্ডলের উদ্যোগে ত্রিপুরা বিজেপি প্রদেশ ধলাই জেলা ডক্টর সেলের ব্যবস্থাপনায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সুরমা বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলের গরীব রোগীরা চিকিৎসা পরিষেবা গ্রহন করার জন্য এই শিবিরের আয়োজন। এতে রোগীরা চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে উপকৃত হন।

বিজেপি ত্রিপুরা প্রদেশ ধলাই জেলা ডক্টর সেলের কনভেনার চিকিৎসক দীপা দেববর্মা বলেন, মূলত প্রত্যন্ত অঞ্চলের গরীব রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর জন্য এই মেগা স্বাস্থ্য শিবির। আগামীতে আরো স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। তিনি এই স্বাস্থ্য শিবিরে আসা বিভিন্ন রোগের চিকিৎসকদের ধন্যবাদ জানান। শিবিরে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল চিকিৎসা পরিষেবা গ্রহন করতে দেখা যায়।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top