News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেসমিন আক্তারের বাড়ি থেকে উদ্ধার বন্দুক, গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী
Image

জেসমিন আক্তারের বাড়ি থেকে উদ্ধার বন্দুক, গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী

আগরতলা, ২৬ ডিসেম্বর : ফের রাজনগরের জেসমিন আক্তারের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসীরা। তোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বন্দুক।  বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলার এসপি কিরণ কুমার কে এর নিকট জেসমিন আক্তারকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনগর এলাকার এক স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার নিজ বাড়িতে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।। এই বিষয়ে দুইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। পুলিশ তাকে আটক করে আনলেও পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হয়। মধ্যে দু তিন দিন বন্ধ থাকলেও পুনরায় জেসমিন আক্তার রাজনগর এলাকায় অসামাজিক কার্যক্রম শুরু করেছে। গতকাল বড়দিন উপলক্ষে তার বাড়ির সামনে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকার কুখ্যাত নেশা কারবারি এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত কিছু যুবক নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন জেসমিন আক্তার। এমনই অভিযোগ স্থানীয়দের।

গভীর রাত হয়ে গেলে স্থানীয়রা জেসমিন আখতার কে বাধা দান করলে সে ঘর থেকে বন্দুক নিয়ে এসে স্থানীয় দের হুমকি দিতে থাকে। এমনকি বেশ কয়েকজনকে মারধর করেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয় স্থানীয়দের। এতে কয়েকজন স্থানীয় নাগরিক আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ উঠে এসেছে। এমনকি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাও করে জেসমিন আক্তারকে গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সহযোগিতা না করলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। 

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top