News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যারেজ বিক্রয় নিয়ে প্রতারণার শিকার রামনগর দুই নাম্বার রোডের বাসিন্দারা
Image

গ্যারেজ বিক্রয় নিয়ে প্রতারণার শিকার রামনগর দুই নাম্বার রোডের বাসিন্দারা

আগরতলা, ২৫ ডিসেম্বর : গ্যারেজ বিক্রয় নিয়ে প্রতারণার অভিযোগে ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে সরব রামনগর দুই নাম্বার রোডের বাসিন্দারা। মেয়রের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলা রামনগর দুই নাম্বার রোডের শেষ প্রান্তে থাকা র‍্যাডিয়েন্ট কোম্পানির ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে এলাকাবাসী এক অভিনব কায়দায় আন্দোলনে নেমেছেন। ওই এলাকায় উল্লেখ্য কোম্পানিটি একটি ফ্ল্যাট তৈরি করছিল। পরবর্তীতে ফ্ল্যাটের মালিক সেই ফ্ল্যাটের নিচে থাকা গ্যারেজ এলাকাবাসীদের মধ্যে নির্দিষ্ট কয়েকজনের কাছে চার লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে। কিন্তু পরবর্তীতে এলাকাবাসী বুঝতে পারেন ফ্ল্যাটের নিচে থাকা গ্যারেজগুলি সেই কোম্পানির মালিক এলাকার বেশ কয়েকজনের কাছে বিক্রি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, র‍্যাডিয়েন্ট কোম্পানির মালিক গ্যারাজের নাম করে তাদের থেকে টাকা হাতিয়ে প্রতারণা করেছে। এলাকাবাসী এমন অভিযোগ এনে ফ্ল্যাটের সামনে বিশাল আকার পোস্টার লাগিয়ে দেন। এলাকাবাসী পোষ্টারের মাধ্যমে জনগণকে সতর্ক করে লিখে দেন ওই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনতে হলে সাবধান।

এদিকে, প্রতারণার বিষয়ে ওই এলাকার জনগণ মেয়রের কাছে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি যাদের থেকে গ্যারেজ বিক্রি করে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে না হলে এই ফ্ল্যাট বিক্রি বা তৈরি করার কাজ আপাতত বন্ধ থাকবে।

Releated Posts

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top