News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় নারাউড়া এলাকায় উদ্ধার ফিশিং ক্যাট
Image

বিশালগড় নারাউড়া এলাকায় উদ্ধার ফিশিং ক্যাট

আগরতলা, ২৫ ডিসেম্বর: বিশালগড় নারাউড়া এলাকায় উদ্ধার হয়েছে এক ফিশিং ক্যাট। ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দিন যাবৎ একটি ফিশিং ক্যাট ও তার শাবকরা এলাকায় ঘোরাফেরা করছে যা দেখে এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকদিন যাবত একটি বাঁশের ঝাড়ের মধ্যে ফিশিং ক্যাট ও তার শাবকরা থাকতে দেখেছেন এলাকার জনগণ । হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসম্মুখে চলে আসে ফিশিং ক্যাট সহ তার শাবকরা। জনমনে শুরু হয় আতঙ্ক । মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। খবর দেওয়া হয় চড়িলাম বনদপ্তর অফিসে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রম করার পর জাল পেতে ফিশিং ক্যাটেরর একটি শাবকে আটক করে সিপাহীজলা অভয়ারণ্যের  নিয়ে যায়। 

তবে শাবককে পাওয়া গেলেও মাকে পাওয়া যায়নি। এ নিয়ে দেখা দেয় এলাকায় আতঙ্ক। একাংশ লোকেদের বক্তব্য সিপাহীজলা অভয়রণ্যে সঠিকভাবে খাবার না পেয়ে এগুলি লোকালয়ে চলে আসছে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top