News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধী দল ছেড়ে ৪০ জন ভোটার বিজেপিতে যোগদান  
Image

বিরোধী দল ছেড়ে ৪০ জন ভোটার বিজেপিতে যোগদান  

আগরতলা, ২৫ ডিসেম্বর: তেলিয়ামুড়ায় ১০ পরিবারের ৪০ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে সামিল হয়েছেন। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়।  

আজ তেলিয়ামুড়া বিজেপি মন্ডল কার্যালয়ে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার,ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য, সভাপতি নিতিন কুমার সাহা, সম্পাদক নন্দন রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিনের ওইযোগদান সভায় তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা থেকে ১০ পরিবারের মোট ৪০ জন ভোটার অন্যান্য বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দেয় বলে জানান বিধায়িকা কল্যানী সাহা রায়। তিনি বলেন,  ভারতীয় জনতা পার্টির নানা জনমুখী  কাজ কর্মে অনুপ্রাণিত হয়ে মানুষ প্রতিদিন বিরোধী শিবির ছেড়ে বিজেপির পতাকা তলে শামিল হচ্ছে। নবাগতদের বিজেপি দলের উত্তরিয় পরিয়ে এবং দলের পতাকা হাতে তুলে বরন করেনেন বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্বরা। 

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top