News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী সপ্তাহ থেকে রাজ্যে ২৫টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচির সিদ্ধান্ত : মন্ত্রী সুশান্ত
Image

আগামী সপ্তাহ থেকে রাজ্যে ২৫টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচির সিদ্ধান্ত : মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২৪ ডিসেম্বর : আগামী সপ্তাহ থেকে রাজ্যে ২৫টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ‘জাগো গ্রহক জাগো’, ‘সড়ক নিরাপত্তা’ এবং ‘মাদক-বিরোধী’ বিষয়ে সচেতনতা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ জাতীয় ভোক্তা দিবস’ উপলক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে “জাতীয় ভোক্তা দিবস-২০২৪” অনুষ্ঠানে একথা বলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন অনুষ্ঠানের শ্রী চৌধুরী বলেন, পরিবহন এবং স্বরাষ্ট্র বিভাগের যৌথ উদ্যোগে রাজ্যের সাধারণ ডিগ্রি, পলিটেকনিক এবং বিখ্যাত প্রতিষ্ঠান সহ ২৫টি কলেজে সচেতনতামূলক কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ‘জাগো গ্রহক জাগো’, ‘সড়ক নিরাপত্তা’ ও ‘মাদক বিরোধী’ বিষয়ে সচেতনতা শিবির ও কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

তাঁর কথায়, “সড়ক নিরাপত্তা কর্মসূচি আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে। সরকরের মূল লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা। এই কর্মসূচি মাত্র ১০ জনের কাছে পৌঁছালেও সমাজ উপকৃত হবে। সরকারের তরফ থেকে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে, তিনি যোগ করেন।

Releated Posts

টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন: পশ্চিম জেলায় ২৬ সেপ্টেম্বর বিকেল থেকে নিষেধাজ্ঞা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি সাধারণ নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক বিধিনিষেধ জারি করল…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top