News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রান্তিক জনপদের মানুষের কাছে প্রশাসনকে নিয়ে যাওয়া হচ্ছে: শিল্প ও বাণিজ্যমন্ত্রী
Image

প্রান্তিক জনপদের মানুষের কাছে প্রশাসনকে নিয়ে যাওয়া হচ্ছে: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

আগরতলা, ২৩ ডিসেম্বর: প্রান্তিক জনপদের মানুষের কাছে প্রশাসনকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চায়। এ লক্ষ্যেই প্রান্তিক জনপদের মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনকে। আজ দামছড়া ব্লকের খেদাছড়া কমিউনিটি হলে প্রশাসন গাঁও কি ওর প্রচার অভিযানে এক শিবিরের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন।

অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনপদের কোনও মানুষ যাতে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত না হন সে লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা, দামছড়া বিএসির ভাইস চেয়ারম্যান দুশন্ত রিয়াং, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, দামছড়া ব্লকের বিডিও অনুপম চাকমা, পানিসাগর মহকুমার ডিসিএম সুকুমার রিয়াং প্রমুখ। 

শিবিরে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা দশম শ্রেণির ছাত্রী সবিতা রিয়াংয়ের হাতে একটি ল্যাপটপ তুলে দেন। তাছাড়াও শিবিরে নবম শ্রেণির ১০ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। মহকুমা প্রশাসন থেকে পিআরটিসি ও এসটি সার্টিফিকেটের আবেদনপত্র সংগ্রহ করা হয়। তাছাড়াও শিবিরে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের পক্ষ থেকে জনজাতি সুবিধাভোগীদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়।

Releated Posts

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মামলায় কৈলাসহর আদালতের নির্দেশ, বিচারকের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের

কৈলাসহর, ৭ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় কৈলাসহর প্রথম শ্রেণির আদালতের সাম্প্রতিক নির্দেশকে স্বাগত জানিয়ে…

ByByReshmi Debnath Aug 7, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top