News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২৫ ডিসেম্বর থেকে রানির বাজারের কুম্ভ মেলার আয়োজন
Image

আগামী ২৫ ডিসেম্বর থেকে রানির বাজারের কুম্ভ মেলার আয়োজন

আগরতলা, ২৩ ডিসেম্বর: আগামী ২৫ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ২০২৫  অর্থাৎ আট দিনব্যাপী রানির বাজার কুম্ভ কালি মেলা প্রাঙ্গণে বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। আজ  এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা।

আর্থিক দিক দিয়ে দুর্বল থাকার কারণে  কুম্ভ নগরীতে গিয়ে কুম্ভমেলা দেখতে পারেন না রাজ্যের অধিকাংশ মানুষ। তাই তাদের কথা চিন্তা করে  আগামী ২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার থেকে পয়লা জানুয়ারি ২০২৫ বুধবার অর্থাৎ আট দিনব্যাপী রানির বাজার কুম্ভ কালি মেলা প্রাঙ্গণে বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মহতি মেলায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা উপস্থিত থাকবেন। আর এই মেলাকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মেলা কমিটি। 

সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আট দিনব্যাপী মেলার বিষয়ে বিস্তারিত জানান মেলা কমিটির সাধু সন্তরা। পাশাপাশি তারা এই বৃহৎ মেলা পরিচালনা করার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেন। সেই সাথে রাজ্যবাসীকে মেলায় অংশগ্রহণ করার আবেদন রাখা হয়।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top