News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরের গ্রামে গঞ্জেও খ্রিস্টমাসের চূড়ান্ত প্রস্তুতি
Image

কল্যাণপুরের গ্রামে গঞ্জেও খ্রিস্টমাসের চূড়ান্ত প্রস্তুতি

কল্যাণপুর, ২৩ ডিসেম্বর: মাঝে আরেকদিন, এরপরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা খ্রীস্টমাস। আদতে এই ক্রিস্টমাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব হলেও এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ধর্মীয় আয়োজন প্রায় সমস্ত ধর্মের সাধারণ মানুষের মননে বিশেষ আলোড়ন তৈরি করে। 

একই রকম ভাবে এবছরও গোটা রাজ্য যে খ্রিস্টমাস উদযাপনের দিকে সারম্বরে এগিয়ে চলেছে এই সম্পর্কে কোন সন্দেহ নেই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে পাড়ায় পাড়ায় আসন্ন এই উৎসব আয়োজন নিয়ে ব্যাপক প্রস্তুতি নজরে পড়ছে। এ রকমই এক উজ্জীবিত ছবি দেখা গেছে কল্যাণপুরের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের মেরিয়া বাড়ির মত প্রত্যন্ত এলাকাতে। দেখা গেছে বিভিন্ন বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বীরা সমবেতভাবে নিজ নিজ পাড়ায় সকলের বাড়িতে গিয়ে সমবেত প্রার্থনা করছেন এবং জগত সংসারের মঙ্গল কামনা করার জন্য সম্মিলিতভাবে প্রয়াস গ্রহণ করছেন। মেরিয়া বাড়ির পত্যন্ত গ্রামে দাঁড়িয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের সাথে কথা বলার সময় এরকমই এক ধর্মানুরাগী দলের প্রতিনিধিদের তরফ থেকে দাবি করা হয়েছে যীশুখ্রীষ্টের আগমনের এই পূন্য তিথিতে তারা শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী না , সমস্ত অংশের সাধারণ মানুষের জীবন মানের উন্নতি প্রার্থনা করছেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন প্রতিবছরের মতো এবছরও কল্যাণপুরের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে গির্জা গুলো সহ সাধারণ মানুষের অনেকের বাড়িঘর সাজিয়ে তোলা হয়েছে এবং আগামীকাল এবং পরশু এই সাজিয়ে তোলার বহর যে অনেকটাই বৃদ্ধি পাবে এতে সন্দেহের কোন অবকাশ নেই।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top