News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুহুরী অমিত আচার্যী খুনের মামলায় গ্রেফতার আরো এক আইনজীবি
Image

মুহুরী অমিত আচার্যী খুনের মামলায় গ্রেফতার আরো এক আইনজীবি

আগরতলা, ২৩ ডিসেম্বর: মুহুরী অমিত আচার্যী খুনের মামলায় গ্রেফতার আরো এক আইনজীবী। গত ১২ ই সেপ্টেম্বর মুহুরী অমিত আচার্যী মারা যাওয়ার পর এপর্যন্ত  মোট সাত জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, আগরতলা কোর্ট চত্বরে গত ২০২৩ সালের পাঁচ সেপ্টেম্বর বেশ কয়েকজনের সঙ্ঘবদ্ধ আক্রমণের শিকার হয়েছিলেন মুহুরী অমিত আচার্যী। এই আক্রমণের কারণে সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়  মুহুরী অমিত। পরবর্তীতে বেশ কয়েকজনের নাম দিয়ে থানায় মামলা দায়ের করেন অমিতের পিতা। ১৭৪/২০২৩ আন্ডার সেকশন ৩০২/৩৪ আইপিসি ধারায় মামলা হাতে নিয়ে প্রথমে চারজন এডভোকেট সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছিল পশ্চিম আগরতলা থানার পুলিশ।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে  বিশুরাই  দেববর্মা নামে আরো এক এডভোকেট কে গ্রেফতার করতে সমর্ত্য হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। এই মামলায় এখনো পর্যন্ত সর্বমোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মর্মে পশ্চিম আগরতলা থানার  আধিকারিক জানান, অনেকদিন ধরে বিশু রাই দেববর্মা পলাতক ছিল। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে মাননীয় আদালতে পুলিশ রিমান্ডে চেয়ে প্রেরণ করা হবে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top