News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে সোনামুড়ায় কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
Image

ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে সোনামুড়ায় কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সোনামুড়া, ২১ ডিসেম্বর : সোনামুড়ায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজেপি ছেড়ে কংগ্রেসে ৮৮ জন যোগদান করেছে। আগতদের দলে বরণ করেন উপস্থিত নেতৃত্বরা।

আজ সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে সোনামুড়া জেলা কংগ্রেস এবং বিশালগড় জেলা কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ ক্রিস্টোফার তিলক, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জয়দীপ রায় বর্মন, সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী এবং গোপীনাথ সাহা সহ অন্যান্য নেতৃত্বগণ।

এদিকে, সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে সোনামুড়া ব্লকের ৮৮ জন ভোটার বিজেপি এবং সিপিএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিষ কুমার সাহা ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ক্রিস্টোফার তিলক সহ সোনামুড়া জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ।

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top