News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি কলেজের এনএসএস ইউনিটের আয়োজিত ৭দিন ব্যাপী বিশেষ শিবির উদ্বোধনে মেয়র
Image

এমবিবি কলেজের এনএসএস ইউনিটের আয়োজিত ৭দিন ব্যাপী বিশেষ শিবির উদ্বোধনে মেয়র

আগরতলা, ২১ ডিসেম্বর : মহারাজা বীর বিক্রম কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে ৭দিন ব্যাপী বিশেষ শিবিরের সূচনা হয়েছে। এই শিবিরের উদ্বোধন করেন কলেজের প্রাক্তন ছাত্র তথা মেয়র দীপক মজুমদার।

প্রসঙ্গত, চলতি বছর আগষ্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতিতে এম.বি.বি কলেজের এন.এস.এস স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলো। আজ মহারাজা বীর বিক্রম কলেজের এন.এস.এস ইউনিটের আয়োজিত এই অনুষ্ঠানে ওই স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র। পাশাপাশি তাদেরকে আগামী দিনের জন্য আরো উৎসাহিত করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, মহারাজা বীর বিক্রম কলেজের কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ পেলে আনন্দিত হন তিনি।

তিনি এন.এস.এস সম্পর্কে বলেন, এনএসএস ইউনিটের বিভিন্ন কর্মসূচি ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়। এই ইউনিটের বিভিন্ন কর্মসূচি সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ও রাষ্ট্রগঠনে সহযোগিতা করার জন্য ছাত্রদের প্রস্তুত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top