News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর-পূর্বাঞ্চল আর্থিক দিকে দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব : অমিত শাহ
Image

উত্তর-পূর্বাঞ্চল আর্থিক দিকে দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব : অমিত শাহ

আগরতলা, ২১ ডিসেম্বর : উত্তর -পূর্বাঞ্চল আর্থিক দিকে দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব হবে। আজ হোটেল পোলো টাওয়ারে আয়োজিত নর্থ ইস্ট ব্যাঙ্কার্স কনক্লেভ অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি বলেন, যেই রাষ্ট্রের নাগরিক কর্তব্যের সাথে যুক্ত রয়েছেন সেই রাষ্ট্রেই সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। যেই রাষ্ট্রে নাগরিক আর্থিক দিক দিয়ে সুখী সেই রাষ্ট্রে সুখ বহাল থাকবে। তাই উত্তরপূর্বাঞ্চলের সবকটি রাজ্যের আর্থিক বিকাশ হলেই দেশের আর্থিক বিকাশ সম্ভব হবে। দেশের ১৪০ কোটি নাগরিক আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ না হলে কখনো বিকশিত রাষ্ট্র তৈরী করা সম্ভব নয়।

এদিন তিনি আরো বলেন, উত্তরপূর্বাঞ্চল আর্থিক দিকে দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব হবে। তাই উত্তরপূর্বাঞ্চলের সবকটি রাজ্য অর্থনৈতিক উন্নয়ন করা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১০ বছর আগের উত্তরপূর্বাঞ্চল ও বর্তমান উত্তরপূর্বাঞ্চলের মধ্যে অনেক তফাৎ রয়েছে।তাঁর কথায়, ১০ বছর পূর্বে উত্তরপূর্বাঞ্চল অশান্ত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে বিগত ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপন হয়েছে। তাছাড়া, ৯ হাজারের বেশি জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এখন দেশের উন্নয়নে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি এগিয়ে আসার অপেক্ষা রয়েছে।

এদিন তিনি আরো বলেন, বিকশিত ভারত নির্মানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি প্রবেশদ্বার হতে চলেছে। কারণ , এই অঞ্চলগুলিতে অনেক ক্ষমতা রয়েছে । তাছাড়া, উন্নয়নের দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দেশে রেকর্ড তৈরী করবে বলে আশা ব্যক্ত করেন তিনি ।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top