News Flash

  • Home
  • দেশ
  • জয়পুরে আগুন ও দুর্ঘটনায় আরও দু’জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৩
Image

জয়পুরে আগুন ও দুর্ঘটনায় আরও দু’জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৩

জয়পুর, ২১ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে আরও দু’জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। আহত কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে এসএমএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ দীপক মাহেশ্বরী বলেছেন, “জয়পুরের আজমের সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের।”

উল্লেখ্য, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ জয়পুরের একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনা ও পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার পরই জোরালো বিস্ফোরণ হয়। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও অনেকে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top