News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৪৫০ কিলোমিটার খোলা সীমান্ত নিয়ে চিন্তার কিছু নেই” : এসএসবি–র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অমিত শাহ
Image

২৪৫০ কিলোমিটার খোলা সীমান্ত নিয়ে চিন্তার কিছু নেই” : এসএসবি–র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অমিত শাহ

শিলিগুড়ি, ২০ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়িতে এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালেই তিনি পৌঁছে গিয়েছিলেন অনুষ্ঠান মঞ্চে। সেখানে দাঁড়িয়ে এসএসবি জওয়ানদের ভূয়সী প্রশংসা শোনা গেল অমিত শাহের মুখে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল (এসএসবি) ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এদিন সকালে তিনি এসএসবি-র ৬১-তম প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেন। তিনি শহীদদের পুষ্পচক্র প্রদান করেছেন, যাঁরা জীবনদান করেছেন এই দেশের সুরক্ষার জন্য। এরপর তিনি প্যারেড প্রদর্শন করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন শিলিগুড়ির রানীডাঙ্গায় প্রধান অতিথি হিসাবে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ৬১-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ। অমিত শাহ এসএসবি জওয়ানদের বীরত্বকে কুর্নিশ জানান। এরপর ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের পেট্রাপোলের সমন্বিত চেকপোস্ট এবং ত্রিপুরার আগরতলায় নবনির্মিত হাউজিং কমপ্লেক্সের উদ্বোধন করেন। 

অমিত শাহ বলেন, এসএসবি বিগত ৬১ বছর ধরে দেশের সেবা করে চলেছে। দেশকে সুরক্ষিত রাখতে গেলে কীভাবে ঢাল হতে হয় তা জানেন আমাদের এসএসবি জওয়ানরা। নেপাল, ভুটানের দিকে ২৪৫০ কিমি খোলা সীমান্ত রয়েছে। সেখানেই কড়া নজর থাকে জওয়ানদের। তাঁদের সেই নজরদারির জন্য ২৪৫০ কিমি সীমান্ত নিয়ে ভারতের কোনও চিন্তা থাকে না।

‘শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বা করিডর। শিলিগুড়িতে এসএসবি-র ৬১ তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

শুক্রবার নির্দিষ্ট সময়ে শাহ পৌঁছে যান অনুষ্ঠান মঞ্চে। জওয়ানদের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । এরপর মঞ্চে বক্তব্য রাখেন শাহ। এদিন বক্তব্যের শুরুতে এসএসবির দায়িত্ব, সেবা নিয়ে একাধিক কথা বলেন অমিত শাহ। এরপর উত্তর-পূর্ব ভারতে শিলিগুড়ির গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বা করিডর। এখানে এসএসবির উপস্থিতি গোটা ভারতকে নিশ্চিন্তে রাখে। ভারতীয়রা জানেন শিলিগুড়িতে এসএসবি জওয়ানরা রয়েছেন মানে আমরা নির্ভয়ে বেঁচে থাকতে পারবো। শুধু তাই নয়, এসএসবি জওয়ানদের জন্য নেপাল এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে তা অবিস্মরণীয়। এসএসবি আছে বলেই পূর্বাঞ্চলের মানুষ নিশ্চিন্তে আছে।’

তিনি আরও বলেন, ‘বিগত বছরে ৪ হাজার চোরাচালানকারী, ১৬ হাজার কিলোগ্রাম মাদক, ২০৮ টি বেআইনি অস্ত্র ধরা পড়েছে সীমান্ত এলাকায়।’

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top