News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভার কক্ষনেতা ও বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভার চেয়ারম্যানের 
Image

রাজ্যসভার কক্ষনেতা ও বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভার চেয়ারম্যানের 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে তাঁর ঘরে শাসক ও বিরোধী উভয় দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ হলো উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের। এদিন রাজ্যসভার উচ্চকক্ষের (রাজ্যসভা)-র নেতা জগৎ প্রকাশ নাড্ডা ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ হয় জগদীপ ধনখড়ের। এছাড়াও অন্যান্য বরিষ্ঠ সাংসদরাও উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিন তাঁর ঘরে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ, কিরেন রিজিজু, অর্জুনরাম মেঘওয়াল প্রমুখ।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনখড়। বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এদিন যদিও সংসদ ভবনের ঘরে শাসক ও বিরোধী উভয় দলের নেতাদের সঙ্গেই মতবিনিময় হলো উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top