News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিখ দাঙ্গা মনে করিয়ে প্রিয়াঙ্কাকে ব্যাগ উপহার বিজেপি সাংসদের
Image

শিখ দাঙ্গা মনে করিয়ে প্রিয়াঙ্কাকে ব্যাগ উপহার বিজেপি সাংসদের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের দেখানো পথে এবার পাল্টা ব্যাগ-রাজনীতি বিজেপির। শুক্রবার সংসদে প্রিয়াঙ্কাকে উপহার দিতে ‘১৯৮৪’ লেখা ব্যাগ নিয়ে আসেন ওডিশার বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি। মনে করিয়ে দিলেন ১৯৮৪-র শিখ দাঙ্গার কথা। ব্যাগে লাল কালিতে লেখা ‘১৯৮৪’ যেন প্রতীকী রক্ত!

উল্লেখ্য, গত সোমবার একটি ব্যাগ নিয়ে সংসদে যান প্রিয়াঙ্কা গান্ধী। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন এবং সংহতি দেখাতে প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগটি সংসদে নিয়ে গিয়েছিলেন। ব্যাগে তরমুজের মতো প্যালেস্তাইনের প্রতীকও ছিল। কংগ্রেস নেত্রী সেই ব্যাগ নিয়ে সংসদে ঢুকতেই আলোড়ন পড়ে যায়। জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। পরদিন আবার নতুন ব্যাগ নিয়ে সংসদে হাজির হন প্রিয়াঙ্কা। এবার তাঁর ব্যাগে ছিল বাংলাদেশের হিন্দুদের প্রতি সংহতির বার্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, দুটি ব্যাগই প্রিয়াঙ্কা সংসদে নিয়ে যান বিজেপিকে খোঁচা দেওয়ার উদ্দেশে।

এবার পালটা ব্যাগ উপহার দিয়েই প্রিয়াঙ্কাকে খোঁচা দিল গেরুয়া শিবির। বিজেপি নেত্রী অপরাজিতা সারঙ্গি প্রিয়াঙ্কাকে ‘১৯৮৪’ লেখা ব্যাগ উপহার দিলেন। শিখ নিধনের বছরকে স্মরণ করিয়ে দিয়ে ‘১৯৮৪’ লেখা ব্যাগ উপহার দিয়ে প্রিয়াঙ্কাকে অপরাজিতা কটাক্ষ করলেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top