News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন রাজ্যের কৃতী সন্তান বিপ্লব গোস্বামী
Image

ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন রাজ্যের কৃতী সন্তান বিপ্লব গোস্বামী

আগরতলা, ১৮ ডিসেম্বর : চলচ্চিত্র শিল্পে রাজ্যের কৃতী সন্তান বিপ্লব গোস্বামী ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছেন। আজই তিনি নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কার্যালয়ে পরামর্শদাতা হিসেবে কাজে যোগদান করেছেন। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র ‘লা পাতা লেডিজ’ অস্কারের জন্য মনোনীত হয়। তার স্ক্রিপ্ট লিখেছেন বিপ্লব গোস্বামী।

২০২২ সালের নভেম্বর মাসে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। কলকাতার চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় আগরতলায় ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। এই প্রতিষ্ঠানে অভিনয়, স্ক্রিপ্ট রাইটিং, অ্যানকারিং সহ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের ইনস্টিটিউটের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্বল্প কোর্সের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এই প্রতিষ্ঠানকে আরও সুসংহত করতে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর টিএফটিআই-এর পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নেয় এবং নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করা হয়।

Releated Posts

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

ব্যতিক্রমী স্কুল, ৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নেই একজনও পড়ুয়া

আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরার জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতি পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে দেখা মিলেছে এক…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top