News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত সরকার এক দশক ধরে আম্বেদকরের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেছে : প্রধানমন্ত্রী
Image

ভারত সরকার এক দশক ধরে আম্বেদকরের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা আক্রমণ করলেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে জানিয়েছেন, ভারত সরকার এক দশক ধরে বি আর আম্বেদকরের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেছে। বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহকে আক্রমণ করেছে কংগ্রেস, পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেছেন, ‘‘ভারতের মানুষ বারবার দেখেছে যে কী ভাবে একটি পরিবারতন্ত্র দল আম্বেদকরের উত্তরাধিকারকে মুছে ফেলার এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে অপমান করার জন্য সম্ভাব্য সমস্ত নোংরা কৌশলে লিপ্ত হয়েছে।’’

কংগ্রেস এমন একটা দল, যারা আম্বেদকরকে ভারতরত্ন দেয়নি। তার পরই প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, তাঁর সরকার আম্বেদকরের স্বপ্নপূরণে কী কী পদক্ষেপ করেছে। মোদীর অভিযোগ, সংবিধান প্রণেতাকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। এমনককি সংসদে সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃত করতে বাধা দেয় কংগ্রেস! প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে আরও জানিয়েছেন, কংগ্রেস যেমন ইচ্ছা চেষ্টা করতে পারে, তবে এই দল অস্বীকার করতে পারে না যে এসসি এবং এসটি সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে নির্মমতা তাঁদের শাসনকালে হয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top