News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীদের হামলা, আহত শ্রমিক, নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা
Image

সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীদের হামলা, আহত শ্রমিক, নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা

আগরতলা, ১৮ ডিসেম্বর: সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীকারীরা হামলা চালিয়েছে। তাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ওই ঘটনায় কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানিপুর গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুয়াটিলা তিন কিলোমিটার সড়ক নির্মাণের বরাত পায় কৈলাশহর স্থিত মাহি কনস্ট্রাকশন নামক এক ঠিকাদারি সংস্থা। বরাত পাওয়ার পর থেকে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্থানে ক্যাম্প গঠন করা হয়েছে। তাতে প্রায় ২০ থেকে ২৫ দিন যাবত ইট ভাঙ্গার কাজ করছে প্রায় ১৫ জন শ্রমিক।

কিন্তু অভিযোগ, গত সোমবার রাত আনুমানিক নয়টায নাগাদ হঠাৎই একদল দুষ্কৃতি ভাঙচুর চালায় ক্যাম্পে। পাশাপাশি, কাজ বন্ধ করে দেওয়ার জন্য তাঁদের হুমকি দেয়। তাঁদের আরও অভিযোগ, সেখানে থাকা শ্রমিকদের ও মারধর করেন। কিন্তু ঘটনায় জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি শ্রমিকরা। পরদিন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছেন সংস্থার সাব ঠিকেদাররা এবং বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবে বলে জানায়। ওই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top