News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তাল সংসদ, দিনের মতো মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন
Image

উত্তাল সংসদ, দিনের মতো মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে বুধবারও উত্তাল হল সংসদ। তুমুল হইহট্টগোলের কারণে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নাম কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। ফলে ভালোভাবে কাজ চালানো যাচ্ছিল না।

তুমুল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু’টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, একই অচলাবস্থা বজায় থাকে। তাই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়, একই কারণে রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেওয়া হয়েছে। ফের উভয়কক্ষের অধিবেশন বসবে ১৯ ডিসেম্বর, বেলা এগারোটা নাগাদ।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top