News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমিত শাহকে তাঁর পদ থেকে ইস্তফা দিতে হবে, দাবি খাড়গের
Image

অমিত শাহকে তাঁর পদ থেকে ইস্তফা দিতে হবে, দাবি খাড়গের

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাঁর পদ থেকে ইস্তফা দাবি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, “তিনি বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানকে অপমান করেছেন। মনুস্মৃতি এবং আরএসএস-এর প্রতি তাঁর আদর্শ স্পষ্ট করে যে, তিনি বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সম্মান করতে চান না।”

উল্লেখ্য, বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় বক্তৃতার সময় ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান করেছেন। এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। হাতে আম্বেদকরের ছবি নিয়ে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। খাড়গে এদিন আরও বলেছেন, “আমরা অমিত শাহের বক্তব্যের নিন্দা করছি এবং তাঁর পদত্যাগ দাবি করছি। দেশের মানুষের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত, তাঁর পদত্যাগ করা উচিত।”

খাড়গে আরও বলেছেন “অমিত শাহ যখন ডঃ বি আর আম্বেদকরের কথা বলছিলেন, তিনি বলেছিলেন ‘আপনারা আম্বেদকরের নাম ১০০ বার জপ করতে থাকুন, যদি এতবার ঈশ্বরের নাম নিতেন, আপনারা ৭ বার স্বর্গে যেতেন’। এর মানে বাবা সাহেব আম্বেদকরের নাম নেওয়া অপরাধ এবং তাঁর উদ্দেশ্য ছিল বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধানের বিরোধিতা করা।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top