News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাদ্রব্য বিক্রয়ের দায়ে তিনমাসের জেল হাজতের নির্দেশ দিল আদালত
Image

নেশাদ্রব্য বিক্রয়ের দায়ে তিনমাসের জেল হাজতের নির্দেশ দিল আদালত

কৈলাসহর, ১৮ ডিসেম্বর : নেশাদ্রব্য বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের জেল হাজত ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে আরো তিন মাসের কারাবাসের শাস্তি দেওয়া হয়। স্পেশাল কোর্টের জজ  সুদীপ্তা চৌধুরী এই নির্দেশ দেন এদিন।

জানা যায় গত ৭/৫/২০২০সালে টাউন কুবঝাড়(৩) নং ওয়ার্ড থেকে এলাকাবাসী ইউনুচ আলী কে আটক করে।তার বিরুদ্ধে অভিযোগ ছিল নেশা দ্রব্য বিক্রয় করার। তাকে এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  তাকে তল্লাশি করলে তার কাছে ছয় কৌটা হিরোইন পায় পুলিশ।তখন কৈলাসহর পুলিশ তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেয়। মামলায় আটজন সাক্ষী দেয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে। পরিশেষে আজ বুধবার আদালত তাকে তিনমাসের জেল হাজতের সাজা দেয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সুনির্মল দেব।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top