News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান সামাজিক দায়বদ্ধতার এক অনস্বীকার্য উদাহরণ: রাজ্যপাল
Image

রক্তদান সামাজিক দায়বদ্ধতার এক অনস্বীকার্য উদাহরণ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর:
অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনীয়ার্স অব ত্রিপুরা (এএসএসইটি)-র বার্ষিক সাধারণ সম্মেলন উপলক্ষে আজ সুকান্ত একাডেমিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু বলেন, রক্তদান শুধুমাত্র একটি দান নয়। রক্তদানের মাধ্যমে মানুষের জীবনের অন্তনির্হিত মূল্য ও মর্যাদাকেও স্বীকার করা হয়। এই রক্তদান সামাজিক দায়বদ্ধতার এক অনস্বীকার্য উদাহরণ।

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এই রক্তদান শিবির আয়োজন করার জন্য এএসএসইটিকে ধন্যবাদজ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন আগামীদিনে এই ধরণের কর্মসূচির আরও আয়োজন করা হবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, রক্তদানের মাধ্যমে রক্ত গ্রহীতা যেমন উপকৃত হয় তেমনি রক্তদাতাও উপকৃত হয়। তিনি ভবিষ্যৎ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রাজ্যব্যাপী রক্তদাতাদের একটি সামগ্রিক তালিকা তৈরি করার উপর গুরুত্বারোপ করেন। এতে প্রয়োজনের সময় দুষ্প্রাপ্য গ্রুপের রক্ত পেতে সহায়ক হবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব সন্দীপ আর রাঠোর, মুখ্যমন্ত্রীর ওএসডি ইঞ্জিনীয়ার পি সরকার ব্যানার্জি, অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনীয়ার্স অব ত্রিপুরার সম্পাদক সোনারঞ্জন দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসএসইটি’র সভাপতি ইঞ্জিনীয়ার মিহিরকান্তি গোপ।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top