News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাঙালী ছাত্র যুব সমাজের এক দিবসীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত
Image

বাঙালী ছাত্র যুব সমাজের এক দিবসীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৫ ডিসেম্বর:
আজ শিবনগরস্থিত আমরা বাঙালী দলের পঞ্চ শাখার অঙ্গ হিসেবে বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে একদিন ব্যাপী রাজ্য সন্মেলন সম্পন্ন হয়। বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে ও ১০০ শতাংশ কর্মসংস্থানের দাবীতে এই রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হয়।

বাঙালী ছাত্র যুব সমাজের সচিব রামকৃষ্ণ শীল বলেন গেরুয়া সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর ঘোষণা দেন এই রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা হবে।সেই লক্ষ্যে আমরা দেখলাম বিপ্লব দেবের আমল থেকেই গাঁজা উৎপাদন বন্ধ করার জন্য ও বহিঃ রাজ্যে গাঁজা যাতে না যেতে পারে তার জন্য ধর পাকড় শুরু হয়।

পাশাপাশি  নেশামুক্ত রাজ্য গড়ার অঙ্গীকার দিয়ে রাজ্যের যুব সমাজকে ও রাজ্যবাসীকে ধ্বংস করার জন্য রাজ্যের স্কুল কলেজ অফিস কাছারির ও বড় বড় বাজার সংলগ্ন সব জায়গায় ইংলিশ মদের কাউন্টার খোলার ছাড়পত্র দেয়। পার্টির সমর্থক ও রাজ্যের জনগণের ভোটে নির্বাচিত সদস্যরাও মদের কাউন্টার খোলার ছাড়পত্র বাগিয়ে নেয়।আজ এই কয়েক বছরে পূর্বতন বাম সরকারকে ডিঙিয়ে কয়েক গুণ নেশার স্বর্গ রাজ্যে পরিণত করে।

আজকের এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠন। দাবিগুলো হল:-১) বাংলা ভাষা প্রেমী বাঙালীদের দীর্ঘ দিনের আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। তাই  বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য রাজ্যের বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের ব্যবস্থা সহ অফিস কাছারিতে বাংলা ভাষা সহ স্থানীয় ভাষাকে সরকারি কাজে ব্যবহার করতে হবে।২) রাজ্যের কাঁচামালকে কাজে লাগিয়ে প্রতি ব্লকে ব্লকে ১০০ শতাংশ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ৩) রাজ্যকে নেশা মুক্ত ও মানব পাচার বন্ধের জন্য কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা করতে হবে।৪)নারী ধর্ষণ কারীদের ও নারী নির্যাতন কারীদের কঠোর শাস্তি দিতে হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top